Category Archives: গানের স্বরলিপি

ওহে তামাম দুনিয়া

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ১০০)
গানের বিষয়:
ধরণ:কাওয়ালী
তাল:ঝুমুর
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
রিকোর্ডিং:

ওহে তামাম দুনিয়া
              
 
       তোমরা মাবুদের জয়ধ্বনি কর ॥ (৪)
              
খুশি মনে তোমার খোদার খেদমত কর
              
 
       আনন্দেরই গান গেয়ে তাঁর সামনে যাও (২)
              
তোমরা জানিও মাবুদই আল্লাহ্‌ (২)
              
আমরা বান্দা যে তাঁহার – মাবুদের জয়ধ্বনি কর ॥
              
আমরা বান্দা খোদার তাঁহারই মেষের পাল (২)
              
তিনিতো আমাদের আল্লাহ্‌ (২)
              
মাবুদ চির মঙ্গলময় তাঁর মহব্বত রবে চিরকাল (২)
              
তাঁহারই দ্বীনদারী পুরুষে পুরুষে (২)
              
থাকেবে জাহান ব্যাপিয়া – মাবুদের জয়ধ্বনি কর ॥”

কত অপরূপ কার্য ঈসা করলেন এ জগতে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আধুনিক বাংলা প্রসংশার গান
তাল:কাহারবা+ঝুমুর
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

কত অপরূপ কার্য
              
ঈসা করলেন এ জগতে
              
কত অপরূপ কার্য
              
স্রষ্টা হয়ে সৃষ্টরূপে
              
 
       অবতার নরদেহেতে (২)
              
কত অপরূপ কার্য।

              
অন্ধ খঞ্জ নুলা যত
              
 
       আরো যত ভুতাশ্রিত (২)
              
কুষ্ঠরোগী কত শত (২)
              
মুক্ত কৈলেন নিজ বলেতে।
              
কত অপরূপ কার্র্য।

              
বোবা বধির যত ছিলো,
              
 
       বলতে শুনতে শক্তি পেলো (২)
              
পঞ্চরুটি ভোজ হইল (২)
              
খাইলো পঞ্চসহস্রেতে
              
কত অপরূপ কার্র্য।

              
সমুদ্রের জলোপরি
              
 
       পদব্রজে গমন করি (২)
              
ধমনে বায়ূ নিবারি (২)
              
শকতি দেকান জগতে।
              
কত অপরূপ কার্র্য।

              
মৃতে জীবন দান করি
              
 
       হইলেন মৃত্যুহারী (২)
              
এ প্রকার ভুরি ভুরি (২)
              
লিখিত আছে কিতাবেতে।
              
কত অপরূপ কার্র্য। (৩)”

বিশ্বাস যদি

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:দেশাত্ববোধক গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

বিশ্বাস যদি করি মোরা
              
 
       ত্রাণ পাইবে বাংলাদেশ (২)

              
(মুখ) ত্রাণ পাইবে বাংলাদেশ ॥ (৪)

              
তাঁর আ্তায় যদি পূর্ণ হই
              
 
       ত্রাণ পাইবে বাংলাদেশ ॥ (২)

              
আনন্দ করিব অশেষ
              
 
       ত্রাণ পাইবে বাংলাদেশ ॥ (২)”

তোমরা তোমাদের নিজ নিজ দেহ জীবিত পবিত্র রূপে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: রোমীয় ১২:১-২
গানের বিষয়:
ধরণ:গজল
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

তোমরা তোমাদের নিজ নিজ দেহ জীবিত পবিত্র রূপে
              
খোদার খুশি মত কোরবানী রূপে খোদার হাতে দাও শঁপে ॥ (২ বার প্রথমে)
              
দুনিয়ার চাল চলনে তোমরা নিজেদের ডুবিয়েতো দিওনা (২)
              
খোদার হাতে নিজ জীবন দিয়া গড়ে ওঠো নুতন ভাবে
              
খোদার হাতে দাও শঁপে ॥
              
খোদার হাতে দাও আপন জীবন যেন খোদার ইচ্ছা তুমি জানিতে পার (২)
              
খোদার ইচ্ছা ভাল আর নির্দোষ তাহাতে খোদাতো খুশি হন ।
              
খোদার হাতে দাও শঁপে ॥”

বাংলা বাংলা মোদের জন্মভূমি বাংলাদেশ

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:দেশাত্ববোধক গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মধুমাখা ঈসা নাম
রিকোর্ডিং:

বাংলা বাংলা মোদের জন্মভূমি বাংলাদেশ ॥ (২)
              
কোটি কোটি সন্তান পায়নিকো নাজাত
              
হাহাকার করে অবিরত ॥ (২)
              
সুনয়নে কে দিলগো আঁখি জল
              
 
       নয়কি সে শয়তান নয় আজাজিল
              
পাপানলে চারিধার করেছে সে ছারখার (২)
              
কে নিভাবে এ আগুন কে নিবে ব্রত ॥ (২)
              
চেয়ে দেখ একবার বঙ্গ মাতা
              
 
       সম্মুখে তোমার কে শলীবে গাঁথা (২)
              
তোমার তরে কত রক্ত ঝরে (২)
              
তব তরে বহে অবিরত ॥ (২)”

কি খেয়ে তুমি বাঁচিবে কি পরে দহ ঢাকিবে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: মথি ৬:২৫-৩৪
গানের বিষয়:
ধরণ:কাওয়ালী
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

একদিন খোদার মসীহ্‌ গালীলের পাহাড়ে বসে আছেন
              
সামনে তাঁহার সহাবায়ে কেরামগণ,
              
তখন খোদার মনোনীত নাজাতদাতা
              
সাহাবীদেরকে কি বলে হেদায়েত
              
দান করছিলেন তা কি জান তোমরা?

              
(মুখ) কি খেয়ে তুমি বাঁচিবে কি পরে দহ ঢাকিবে
              
 
        সে বিষয় চিন্তা করনা, সে বিষয় চিন্তা করনা ॥ (২)

              
জীবনটা কেবল খাওয়া দাওয়ার ব্যাপার সেতো নয়তো নয় (২)
              
দেহটা কেবল কাপড়ের জন্যে সৃষ্টি কভু নয় সে নয় (২)
              
বনের পাখীদের দেখ তারা বীজও বপন করেনা
              
 
       তারা ফসল কভু কাটেনা
              
 
        তবু খোদা তাদের আহার যোগান ॥ (২)

              
কাপড় চোপড়ের জন্যে কেন তোমরা চিন্তা কর?
              
মাঠের ফুলগুলির কথা ভাবিয়া দেখ
              
সেগুলি কেমন করিয়া বাড়িয়া উঠে
              
তাহারা পরিশ্রম করেনা সুুতাও কাটেনা
              
কিন্তাু আমি তোমাদেরকে বলিতেছি
              
সোলায়মান নবী এতো জাক জমকের মধ্যে থাকিয়াও
              
এইগুলির একটার মত নিজেকে সাজাইতে পারেন নাই।
              
মাঠের যে ঘাস আজ আছে
              
আর আগামীকাল তাহা চুলায় ফেলিয়া দেওয়া হইবে
              
তাহা যখন খোদা এইভাবে সাজান
              
তিনি যে তোমাদের নিশ্চয়ই সাজাইবেন
              
তাহাতে কোনই সন্দেহ নাই।

              
তোমাদের যাহা প্রয়োজন
              
 
       তাহা প্রমময় খোদাতো জানেন
              
 
        তাই সে বিষয় তুমি ভেবনা। (২)
              
তোমরা প্রথম খোদার রাজ্যের বিষয়েতে ব্যস্তহও (২)
              
খোদার ইচ্ছামত তোমরা জীবন যাপন করে যাও (২)
              
তাহলে তোমাদের খোদা তোমাদের যা যা প্রয়োজন
              
 
       তাহা তোমাদেরকে দিবেন
              
 
        তাহাতে সন্দেহ নাই নাই ॥ (২)”

প্রভুর পাক রূহ্‌ আমাতে আসলে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:প্রসংশার গান
তাল:হোর্সবীট
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
রিকোর্ডিং:

প্রভুর পাক রূহ্‌ আমাতে আসলে
              
প্রভুর প্রশংসা করি ॥ (২)
              
প্রশংসা করি, প্রশংসা করি
              
প্রভুর প্রশংসা করি ॥ (২)

              
… হাততালি দিয়ে প্রশংসা করি
              
… উচ্চরবে প্রশংসা করি
              
… রোগ থেকে সুস্থ হবো”

লা শারিক

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:কাওয়ালী
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

খোদা মাত্র একজনই আছেন
              
এবং খোদা এবং মানুষের
              
মধ্যস্থ মাত্র একজনই আছেন
              
সেই মধ্যস্থ মানুষ মসীহ্‌ ঈসা।
              
তিনি সমস্ত মানুষের মুক্তির মূল্য হিসাবে
              
নিজের জীবন দিয়েছিলেন।

              
লা শারিক খোদা ওগো
              
 
       তুমি ছাড়াতো ইলাহ্‌ নাই ॥ (২)

              
খালেক তুমি মালেক তুমি (২)
              
 
       জলিল তুমি জব্বার তুমি (২)
              
আদি তুমি শেষ তুমি
              
তাইতো তোমার গজল গাই ॥

              
রূহে মৃত পাপী বান্দা (২)
              
মোদের তুমি করতে জিন্দা (২)
              
মনোনীত করলে যারে
              
 
       তিনিও তো একজনাই ॥

              
মোদের পাপের ঋণ শোধিতে (২)
              
সুপলে যারে মৃত্যুর হাতে (২)
              
তিনিওতো একইজনা
              
ঈসা ছাড়া আরতো নাই ॥

              
কালেমাতুল্লাহ্‌ ঈসা মসীহ্‌ (২)
              
রূহলুল্লাহ্‌ ঈসা মসীহ্‌ (২)
              
নাজাতদাতা ঈসা বিনে
              
ত্রিভুবনে কোথায় পাই ॥”

মধুমাখা ঈসা নাম গাওরে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:প্রসংশা
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

মধুমাখা ঈসার নাম গাওরে
              
 
       ও নাম গাওরে
              
মধুমাখা ঈসার নাম গাওরে ॥

              
গাও ঘরে ঘরে নগরে নগরে (২)
              
মধুমাখা ঈসার নাম গাওরে ॥

              
এ দুনিয়ার আশা যিনি বেহেস্তের আনন্দভূমি (২)
              
যে নামে সকল দুঃখ যাবেরে ॥

              
যে নামের মাহাতজ্ঞ্যগুণে শান্তি পায় উম্মতগণে (২)
              
দুখীগণে সুখী হয় অন্তারে ॥

              
আইলে শূন্য কাল কাল ঈসা নামই মহাবল (২)
              
যে নামে মৃত্যু-নদী পার করে ॥”

তুমি আমার বন্ধু ঈসা তুমি মম সাথি

কথা: মণিক নাথ
সুরকার: মণিক নাথ
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আধুনিক
তাল:দাদরা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

তুমি আমার বন্ধু ঈসা তুমি মম সাথি
              
অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি
              
তুমি মম সাথি তুমি আমার বন্ধু ঈসা ॥
              
তুমি আমার পালক প্রভু
              
 
       ভুলে আমায় যেও না কভু (২)
              
চোখে চোখে রাখো মোরে (২)
              
তুমি দিবস রাতি – তুমি মম সাথি ॥
              
তুমি সাথে আছো মাবুদ করি না আর ভয়
              
 
        আসুুক যত কঠিন বাধা হবে আমার জয় (২)
              
ওগো পাপীর নাজাতদাতা
              
 
        তুমি আমার মুক্তিদাতা (২)
              
তোমায় পেলে দুঃখের মাঝে (২)
              
আনন্দে তাই মাতি – তুমি মম সাথি ॥”