আমার মধ্যে যদি ভাই মহব্বত কভু না থাকে ॥
তবে আমার কোন লাভ কোন লাভ নাইরে নাইরে ভাই
আমার মধ্যে যদি ভাই মহব্বত কভু না থাকে।
তবে আমার কোন লাভ কোন লাভ নাইরে নাইরে ভাই ॥
মহব্বত ধৈর্য যে ধরে মহব্বত দয়া যে করে (২)
মহব্বত হিংসা করেনা মহব্বত তর্ক করেনা
মহব্বত অহংকার করেনা সে খারাপ ব্যবহার করেনা (২)
নিজের সুুবিধার চেষ্টা মহব্বত কভু করেনা ॥
মহব্বত রাগ করেনা তাড়না মনে রাখেনা (২)
মহব্বত মিথ্যা ত্যাজিয়া সততায় আনন্দ করে ॥”
Category Archives: গানের স্বরলিপি
আল্লাহ্র রূহ্ যখন আমায় চালান
আল্লাহ্র রূহ্ যখন আমায় চালান
আমি দাউদের মত গান গাই। (২)
গান গাই গান গাই (২)
আমি দাউদের মত গান গাই।
আল্লাহ্র রূহ্ যখন আমায় চালান
আমি দাউদের মত নাচি। (২)
নাচি নাচি (২)
আমি দাউদের মত নাচি।
আল্লাহ্র রূহ্ যখন আমায় চালান
আমি দাউদের মত স্তুতি গাই। (২)
স্তুতি গাই, স্তুতি গাই (২)
আমি দাউদের মত স্তুতি গাই।”
আমার জীবন পথের আলো
আমার জীবন পথের আলো
ঈসা সাথে সাথে চল (২)
গহন বনে একলা যেতে
পথ যে না পাই কোন মতে (২)
আমার জীবন পথ দর্শক ঈসা (২)
পথ দেখিযে চল ॥
সাথীর সব যায় যে চলে
আঁধার ঘিরে এলো (২)
ব্যথার ব্যথি ঈসা এসো
নইলে এ প্রাণ গেল (২)
্আমার জীবন পথের সম্বল ঈসা
হাত ধরে নিয়ে চল ॥
জীবন নদীর তুফান ঝরে
হাল ভেংগে যায় পাল যে ছেড়ে (২)
ঈসা মসীহ্ বস হালে
নইলে তরী ডুবলো (২)
আমার জীবন তরীর মাঝি ঈসা
হাল ধরে নিয়ে চল ॥”
সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার
সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার
জয় হোক জয় হোক ঈসা
জয় হোক তোমার সকল ধন্যবাদ ॥
প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার
জয় হোক জয় হোক ঈসা জয় হোক তোমার ॥
জঘন্য পাপী আমি অতি দুরাচার
প্রেমে তরালে মোরে প্রেম অবতার (২)
পেমের অবতার তুমি দয়ার অবতার (২)
জয় হোক জয় হোক ঈসা জয় হোক তোমার ॥ (২)
রোগ হতে আরোগ্য করলে মহিমা তোমার
সমপদে বিপদে সহায় হয়েছো আমার (২)
দয়ার উপর দয়া কতো পেয়েছি তোমার (২)
জয় হোক জয় হোক ঈসা জয় হোক তোমার ॥ (২)
পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছো আমার
দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার (২)
অনুগ্রহ করিয়াছ কতো শতবার (২)
জয় হোক জয় হোক ঈসা জয় হোক তোমার ॥ (২)”
কি যে আনন্দ
গান কর ঈসা মসীহের উদ্দেশ্যে
আমি সরবে মাবুদ আল্লাহকে ডাকি
আমি সরবে মাবুদ আল্লাহ্কে ডাকি
আমি সরবে মাবুদ আল্লাহ্কে ডাকি
আর তিনি আপন মোকাদ্দস পর্বত হইতে
আমাকে উত্তর দেন। (২)
আমি সরবে মাবুদ আল্লাহ্কে ডাকি ॥ (২)
আমি শয়ন করিলাম ও নিদ্রায় গেলাম (২)
আমি জাগ্রত হইলাম কারণ মাবুদ আমাকে, আমাকে
ধারন করেন, ধারন করেন ॥”
ছোট ছোট জীবন গাড়ী
ছোট ছোট জীবন গাড়ী
মানুষের তৈরী গাড়ী নয় (২)
সুন্দর সুন্দর জীবন গাড়ী (২)
তাহার ভিতরে আ্তা রয় ॥ (২)
ইঞ্জিন ঘোড়া গরু নাই
দুই পায়ে চলে যায় (২)
দূর দূর দূর দূর যাত্রা করে (২)
কেমন সুন্দর গাড়ী ভাই ॥ (২)
দুই স্টেশনে গাড়ী থামে
নামব দোজকে বা বেহেশতে (২)
যদি বেহেশতে যেতে চাও (২)
খোদার কালাম পথ দেখায় ॥ (২)
তোমার টিকিট দরকার হয়
ঈসার নামে পাওয়া যায় (২)
টিকিট কিনতে তাই কর (২)
ঈসা বিনা পয়সায় দেয় ॥ (২)”
দ্বীনদার কেহ নাই
দ্বীনদার কেহ নাই একজনও নাই (২)
আল্লাহ্র তালাশকারী একজনও নাই (২)
আল্লাহ্কে খোঁজকারী নাই কেহ নাই (৪)
সকলে গোমরা হয়ে গিয়েছে (২)
নেক কাজ করে যে একজনও নাই ॥
মানুষের মুখ দুর্গন্ধময় খোলা খবরের মত
জীহব্বা তাদের ছলনার কথা বলে অবিরত
তাহাদের ঠোঁটের নিচে যেন শাপের বিষ
তাহাদের মুখ অভিশাপ আর তিক্ত কথায় ভরা
খুন করিবার জন্যে তাহাদের পা তাড়াতাড়ি দৌড়ায়
ধ্বংস আর দুঃখ কষ্ট তাহারা ছড়াইতে ছড়াইতে চলে
শান্তির পথ তারা কেউ জানেনা (২)
খোদাকে তাহারা ভয় করেনা (২)
সকলে গোমরা হয়ে গিয়েছে (২)
নেক কাজ করে যে একজনও নাই ॥”
আমি আছি ঈসার রক্তের নিচে
আমি আছি ঈসার রক্তের নীচে ॥ (৩)
(মুখ) কোন হানি শয়তান পারবে না করতে ॥
ক্ষতি নাই ক্ষতি নাই ক্ষতি নাই ॥ (৩)
আমি ঈসাতে নির্ভর করি ॥ (৩)
আমি ঈসাতে বিশ্বাস করি ॥ (৩)
আমি ঈসাকে ভালবাসি ॥ (৩)
ঈসার জয় ঈসার জয় ঈসার জয় ॥ (৩)
হাল্লেলুইয়া হাল্লেলুইয়া হাল্লেলুইয়া ॥ (৩)”

_150x150.jpg)



