Category Archives: গানের স্বরলিপি

হা হা হাল্লোলযইয়া মিলে সবে গাহি

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: ইবরানী 9:11-28
গানের বিষয়:
ধরণ:প্রসংশার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
রিকোর্ডিং:

হা হা হাল্লেলুইয়া মিলে সবে গাহি
              
 
        মসীহের স্তব ও স্তুতি ॥ (২)

              
তিনি মাছুম বো বেগোনোহ
              
 
        হবে তাঁর হামদ ছানাহ্‌ (২)
              
তাঁর পিছে আস তাতে ঈমান আন (২)
              
নাজাত পাওয়ার লাগি ॥

              
ঈসা মসীহ্‌ জগতে এলেন
              
 
        ক্রুশে জান কুরবানি দিলেন (২)
              
তাঁর রক্ত ধারায় সর্ব পাপ হারায় (২)
              
সেই রক্ততে ডুব তুমি ॥

              
মসীহের জয়গান গাও
              
 
        তাঁর তরিকায় তুমি আস (২)
              
তিনি নাজাত দিবেন তিনি পার করিবেন (২)
              
তাঁর তরিকায় আস তুমি ॥

              
দেখ ঈসার আগমন হবে
              
 
        তখন ভক্তের দীদার হবে (২)
              
শেষে আল্লাহ্‌র সনে চির যুগে যুগে (২)
              
তারা রহিবে গান নিতি নিতি ॥”

এই হুকুমটি শুনিয়াছ

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: মথি ৫:৩৮-৪২
গানের বিষয়:
ধরণ:শিক্ষামূলক গজল
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

এই হুকুমটি শুনিয়াছ তোমরা সবাই
              
চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত
              
কিন্তু আমি তোমাদের যা বলছি মেনে নাও
              
খারাপ ব্যবহার করলে কেহ ক্ষমা করে দাও।

              
কেহ যদি মারে তোমার ডান গালেতে চড়
              
 
       অন্য গালেও তাকে তুমি মারতে দিও চড় (২)
              
কেহ যদি তোমার জামা কভু নিতে চায়
              
তাকে তোমার চাদরটিও তুমি দিয়ে দাও ॥

              
কেহ যদি জোর করে বোঝা নিতে বলে
              
 
       তাহার বোঝা কাঁধে করে দূরে যেও চলে (২)
              
কেহ যদি তোমার কাছে কোন জিনিস চায়
              
তাহাকে তা দিয়া দিও যেন ফিরে নাহি যায় ॥”

আল্লাহর ঘরে যে বসতি করে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ৯১
গানের বিষয়: আল্লাহ্‌র সংরক্ষণ
ধরণ:আরাধনাগীতি
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

আল্লাহ্‌র ঘরে যে বসতি করে
              
সর্বশক্তিমানের ছায়াতে থাকে
              
মাবুদের এই বাণী, নিশ্চিত আমি জানি
              
তিনি পরম আশ্রয় নির্ভরতা ॥

              
তিনি আমার আল্লাহ্ আমার প্রভু
              
 
       হারাতে পারি কি তাঁর ভরসা কভু (২)
              
পাপের ফাঁদ হতে, মহামারী ব্যাধি হতে
              
তিনি আমার আশ্রয় রক্ষাকর্তা ॥

              
আপন পালকে তিনি মোরে ঢাকিবেন
              
 
       পরম ডানার নিচে আশ্রয় দিবেন (২)
              
তাঁর বিশ্বাসযোগ্যতা আমার ঢাল
              
আর বর্মের মত মম রক্ষাকর্তা ॥”

অন্যজনের দোষ

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: মথি ৭:১
গানের বিষয়:
ধরণ:কাওয়ালী শিক্ষামূলক গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

অন্যজনের দোষ তোমরা ধরিও বেড়াইওনা যেন তোমার নিজের দোষ ধরা না হয়, কারণ যেভাবে তুমি অন্যের দোষ ধর সেইভাবে তোমার নিজের দোষও ধরা হইবে, আর যেভাবে তোমরা মাপিয়া দাও সেইভাবে তোমাদের জন্যে মাপা হবে তাই —-
              

              
অন্যজনের দোষ তোমরা কভু ধরিওনা ॥ (৪)
              
যেন তোমার দোষ বন্ধু কভু ধরা যে হয়না (৪)
              
যেভাবে তোমরা দোষ ধর সেভাবে দোষ ধরা হবে ॥ (২)
              
তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে – কেবল তাহাই দেখিতেছ

              
অথচ তোমার নিজের চোখের মধ্যে যে কড়িকাঠ আছে তাহা লক্ষ্য করিতেছনা কেন? যখন তোমার নিজের চোখের মধ্যে কড়িকাঠ আছে তখন কেমন করিয়া তোমার ভাইকে এইকথা বলিতেছো; আস তোমার চোখ হইতে কুটাটি বাহির করিয়া দেই। ভন্ড! প্রথমে তোমার নিজের চোখ হইতে কড়িকাঠটি বাহির করিয়া ফেল তাহা হইলে তোমার ভাইয়ের চোখ হইতে কুটাটি বাহির করিবার জন্যে সপষ্ট দেখিতে পাইবে —-

              
তোমার ভাইয়ের চোখ কেমনে তুমি যে সাফ কর (৪)
              
আগে তোমার নিজের চোখ সাফ কর সাফ কর (৪)
              
তাহলে ভাইয়ের চোখের কুটা বাহির করিতে দেখিতে পাইবে ॥ (২)”

দয়া কর আমার উপর

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মধুমাখা ঈসা নাম
রিকোর্ডিং:

দয়া কর আমার উপর ওহে ঈসা দয়াবান
              
তুমি নরের নাজাতদাতা তুমি সর্বশক্তিমান।
              
শুন ঈসা শুন ঈসা শুন আমার নিবেদন
              
শুন আমার নিবেদন, শুন আমার নিবেদন ॥

              
আমি বড় গুনাহ্াগার আমার পাপের বড় ভার
              
মর্ত্তে কারো শক্তি নাহি আমায় নিস্তার করিবার
              
ঈসা ছাড়া কারো নাহি শক্তি নিস্তার করিবার।
              
শক্তি নিস্তার করিবার ॥ (২)”

ধন্য সে ধন্য ধন্য হলো যে দুষ্টের বুদ্ধিতে চলেনা

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ১
গানের বিষয়:
ধরণ:শিক্ষামূলক গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

ধন্য সে ধন্য ধন্য হল
              
যে দুষ্টের বুদ্ধিতে চলেনা ॥

              
ধন্য সে ধন্য ধন্য হল
              
পাপীদের পথে যে চলেনা ।
              
ধন্য সে ধন্য ধন্য হল
              
যে দুষ্টের বুদ্ধিতে চলেনা ॥

              
গীবতকারীর মজলিসে যেই জন
              
 
        বসে নাকো কভু সেই ভাল জন (২)
              
কিন্তু যে জন মাবুদের ইচ্ছাতে (২)
              
আমোদ করে দিবা রাত্র
              
ধন্য তাকে ধন্য বল ॥

              
সে হইবে সেই গাছের মত
              
 
        যার পাশ দিয়ে বহে জলস্রোত। (২)
              
যার পাতা কভু হয় নাকো ম্লান (২)
              
সময় মত সে যে করে ফল দান
              
ধন্য তাকে ধন্য বল ॥

              
যাহা কিছু মনে সে করে বাসনা
              
 
        তাহাতেই তৃপ্ত হয় রসনা। (২)
              
দুষ্টেরা কভু সেরকম নয় (২)
              
তারা তুষের মত উড়ে যাবে।
              
মুমিনের পথ কভু পাপী পাবেনা ॥”

খোদার কালাম ভাই শুরুতে ছিলেন

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: ইউহোন্না ১:১-১৮
গানের বিষয়:
ধরণ:পল্লীগীতি (ভক্তিমূলক গান)
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
রিকোর্ডিং:

খোদার কালাম ভাই শুরুতে ছিলেন ॥
              
কালেমাতুল্লাহ ছিলোরে ভাই (২)
              
খোদাতে বিলীনরে – শুরুতে ছিলেন ॥
              
কালাম খোদার সঙ্গে ছিলেন
              
 
       খোদা নিজে কালাম ছিলেন (২)
              
এই কালাম দেয়ে তামাম জাহান (২)
              
সৃজন করিলেনরে – শুরুতে ছিলেন ॥
              
সেই কালামই মানুষ হইয়া
              
 
       জন্ম নিলেন এই দুনিয়ায় (২)
              
রূহে সত্যে পূর্ণ হয়ে (২)
              
করলেন জীবন যাপনরে – শুরুতে ছিলেন ॥”

হে আমাদের আসমানী পিতা

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: মথি ৬:৯-১৩
গানের বিষয়: মুনাজাত,
ধরণ:গজল
তাল:দাদরা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

হে আমাদের আসমানী পিতা
              
 
       তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক
              
 
        তোমার রাজ্য আসুুক
              
 
        পবিত্র বলিয়া মান্য হোক ॥
              
তোমার ইচ্ছা বেহেস্তে তেমনি দুনিয়াতে (২)
              
পূর্র্ণ হোক, পূর্র্ণ হোক (২)
              
তোমার রাজ্য আসুুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥
              
যে খাবার আমাদের দরকার
              
 
       তাহা আজ আমাদের দাও (২)
              
আমাদের দাও, আমাদের দাও (২)
              
তোমার রাজ্য আসুুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥
              
যাহারা মোদের উপর অন্যায় করে
              
আমরা যেমন তাদের ক্ষমা করিয়াছি
              
তুমিও তেমনি মোদের ক্ষমা কর
              
ক্ষমা কর, ক্ষমা কর (২)
              
তোমার রাজ্য আসুুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥
              
শয়তানের পরীক্ষায় মোদের পরিতে দিওনা
              
বরং তাহা হতে মোদের রক্ষা কর
              
রক্ষা কর, রক্ষা কর (২)
              
তোমার রাজ্য আসুুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥”

তাঁহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আরাধনার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

তাঁহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়,
              
 
       আরোগ্য হয়, আরোগ্য হয় (২)
              
তাঁহার ক্ষত সকল দ্বারা ॥
              

              
তিনি আমাকে ভালবাসেন
              
 
       ভালবেসে জীবন দিলেন (২)
              
তাঁহারই রক্তে সুুচি হলাম
              
 
       তাঁহারই করুণায় জীবন পেলাম ॥ (২)

              
যখন আমি পাপী ছিলাম
              
 
       পাপের আঁধারে বন্দী ছিলাম (২)
              
তখনও তিনি আমার তরে
              
 
       প্রাণ দিলেন ক্রুশ পরে ॥ (২)”

পরিবর্তন নূতন জন্মের পরে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আনন্দের গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

পরিবর্তন নূতন জন্মের পরে (৩)
              
আমার পরিবর্তন হয়েছে ॥
              
আগে যে গান গাইতাম এখন গাই না (৩)
              
আমার পরিবর্তন হয়েছে ॥
              
যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই (৩)
              
আমার পরিবর্তন হয়েছে ॥
              
ঈসা আমার পাপের জন্য (৩)
              
ক্রুশে মরণ ভুগেছেন ॥
              
ঈসার জন্য আমি সাক্ষ্য দিব (৩)
              
আমার পরিবর্তন হয়েছে ॥
              
ঈসা মসীহ্‌ শীঘ্রই আসছেন (৩)
              
তোমরা প্রস্তুত হও সবে ॥”