Category Archives: গানের স্বরলিপি

ঈসার কাছে যাইবো

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আনন্দ গীতি
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

ঈসার কাছে যাইব নূরেতে নূরেতে
              
 
       তাঁহার সঙ্গে চলিব উজ্জ্বল নূরেতে
              
গুনাহের ক্ষমা পাইব নূরেতে নূরেতে
              
 
       গুনাহ্‌ সমস্ত ছাড়িব মাবুদের নূরেতে ॥

              
(মুখ) আমরা চলি নূরেতে নূরেতে নূরেতে
              
 
        আমরা চলি নূরেতে, মাবুদের নূরেতে ॥

              
ঈসার কার্য করতে চাই নূরেতে নূরেতে
              
বল ও শক্তি আমি পাই মাবুদের নূরেতে
              
শয়তান কি আর করিবে নূরেতে নূরেতে
              
মোর কি নিকট আসিবে মাবুদের নূরেতে ॥

              
যখন মৃত্যু আসিবে নূরেতে নূরেতে
              
আমার ভয় না হইবে মাবুদের নূরেতে
              
বেহেশ্‌তে প্রবেশ করিব নূরেতে নূরেতে
              
চিরকাল থাকিব মাবুদের নূরেতে ॥”

ওগো প্রভু দয়াময় করুণা কর এই পাপীরে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ৫১
গানের বিষয়:
ধরণ:পল্লীগীতি
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
রিকোর্ডিং:

ওগো প্রভু দয়াময় করুণা কর এই পাপীরে (২বার প্রথমে)
              
করুণাময় ঐ নামে ক্ষম অধম পাপীরে
              
ঐ নাম ছাড়া পাপীর কোন গতি নাই নাই গতি নাই ॥
              
ওগো ক্ষমার সাগর ক্ষমা চায় এই গুনাহ্‌গার
              
 
       গুনাহের কালিমা মোর মুছে দাও (২)
              
আমার গুনাহের বিবরণ জান তুমি মেহেরবান (২)
              
আমি আমার অপরাধতো ভুলি নাই নাই ভুলি নাই ॥
              
তোমার বিরুদ্ধে খোদা গুনাহ্‌ করেছি সদা
              
 
       নেক কাজতো এ গুনাহ্‌গার করে নাই (২)
              
জন্ম থেকে আজবধি পাপ করেছি নিরবধি (২)
              
আমলনামায় ছোয়াব কিছু জমা নাই নাই জমা নাই ॥
              
মায়ের গর্ভর শুরু থেকে পাপ কালিমা গায়ে মেখে
              
 
       গুনাহ্‌ নিয়ে জন্মিলাম এই দুনিয়ায় (২)
              
রহমত করিয়া ওরে নাজাত দেওগো এই পাপীরে
              
করুণাময় নামে তুমি পানা দাও দাও পানা দাও ॥”

যুবকেরা শোন তোমরা

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: ১ পিতর ৫:৫-৭
গানের বিষয়:
ধরণ:আধুনিক শিক্ষামূলক গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

যুবকেরা তোমরা সবে এই কথাটি রাখ ॥
              
 
       মুরুব্বীদের অধীনেতে তোমরা সবাই থাক
              
 
        তোমরা সবাই থাক ॥ (২)
              
তোমরা সবাই একজনে অন্য জনের সঙ্গে
              
নম্র ব্যবহার করে যাও মনে প্রাণে যতনে (২)
              
 
        মনে প্রাণে যতনে ॥
              
অহংকারীর বিরুদ্ধে ভাই খোদা নিজে দাঁড়ান
              
কিন্তু তিনি নম্রদের রহমত করে যান (২)
              
 
        রহমত করে যান ॥
              
খোদার নিকট তুমি যদি নিজেকে কর নিচু
              
ঠিক সময়ে তোমার খোদা তোমায় করবেন উচ্চু (২)
              
 
        তোমায় করবেন উচ্চু ॥
              
চিন্তা ভাবনা সকল কিছু তাঁহার উপর দাও ছেড়ে
              
কারণ তোমায় নিয়ে খোদা চিন্তা ভাবনা করেন (২)
              
 
        চিন্তা ভাবনা করেন ॥”

হে ঈসা আমার

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আরাধনার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

হে ঈসা আমার মুছে পাপের আঁধার
              
 
       কোলে তুলে নাও পাপীরে ॥ (২)
              
পাপে আমি মৃত সদাই পীড়িত
              
 
       জীবনের আশা নাই আমার ॥ (২)
              
শয়তানকে জয় করতে তোমার পথে চলতে
              
 
       নাই কোন সাধ্য আমার ॥ (২)
              
সত্রী পুত্র পরিবার ধন দৌলত অহংকার
              
 
       কিছুই সঙ্গে যাবে না আমার ॥ (২)
              
পথ চলে ক্লান্তা অতি পরিশ্রান্তা
              
 
       বোঝা নেবার কেউ নাই আমার ॥ (২)”

তোমার দয়া, তোমার দয়া

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ৩৬:৩-৫
গানের বিষয়: প্রশংসা
ধরণ:প্রসংশার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

তোমার দয়া, তোমার দয়া,
              
 
       তোমার দয়া জীবন হইতে উত্তম ॥ (২)

              
আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে
              
এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব
              
আমি তোমার নামে হাত উঠাইবো
              
আমার প্রাণ তৃপ্ত হইবে
              
যেমন মেদ মজ্জাতে হয়।”

প্রভু ঈসার নাম সমগ্র জগতে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আনন্দ গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মধুমাখা ঈসা নাম
রিকোর্ডিং:

প্রভু ঈসার নাম সমগ্র জগতে
              
 
        যাতে মোরা পাই পরিত্রান ॥ (২)

              
তিনি পৃথিবীতে এলেন রক্ত বহাইলেন ;
              
 
        পাপের জন্যে মূল্য দিলেন (২)
              
পাপীকে বাঁচাতে নাজাত দিতে
              
 
        ঈসা ক্রুসে প্রাণ দিলেন ॥ (২)

              
আকাশের নিচে মনুষ্যদের মধ্যে ;
              
 
        আর কোন নাজাতদাতা নাই (২)
              
কেবল ঈসা মসীহ্‌ নাম সমগ্র জগতে
              
যাতে মোরা পাই পরিত্রান ॥

              
যে ঈমান আনিবে প্রভু ঈসার নামে
              
 
        জীবিত রবে সর্বদায়
              
তিনি পথ তিনি সত্য তিনি অনন্তা জীবন ॥ (২)”

ঈসার নামের প্রশংসা গাই

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:প্রসংশার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

ঈসার নামের প্রশংসা গাই (২)
              
পর্বতের মত আমার আশ্রয়স্থল
              
আমার নাজাতদাতা বিশ্বাস করি তাই
              
ঈসার নামের প্রশংসা গাই ॥”

ওহে তামাম দুনিয়া

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ১০০)
গানের বিষয়:
ধরণ:কাওয়ালী
তাল:ঝুমুর
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
রিকোর্ডিং:

ওহে তামাম দুনিয়া
              
 
       তোমরা মাবুদের জয়ধ্বনি কর ॥ (৪)
              
খুশি মনে তোমার খোদার খেদমত কর
              
 
       আনন্দেরই গান গেয়ে তাঁর সামনে যাও (২)
              
তোমরা জানিও মাবুদই আল্লাহ্‌ (২)
              
আমরা বান্দা যে তাঁহার – মাবুদের জয়ধ্বনি কর ॥
              
আমরা বান্দা খোদার তাঁহারই মেষের পাল (২)
              
তিনিতো আমাদের আল্লাহ্‌ (২)
              
মাবুদ চির মঙ্গলময় তাঁর মহব্বত রবে চিরকাল (২)
              
তাঁহারই দ্বীনদারী পুরুষে পুরুষে (২)
              
থাকেবে জাহান ব্যাপিয়া – মাবুদের জয়ধ্বনি কর ॥”

কত অপরূপ কার্য ঈসা করলেন এ জগতে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আধুনিক বাংলা প্রসংশার গান
তাল:কাহারবা+ঝুমুর
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

কত অপরূপ কার্য
              
ঈসা করলেন এ জগতে
              
কত অপরূপ কার্য
              
স্রষ্টা হয়ে সৃষ্টরূপে
              
 
       অবতার নরদেহেতে (২)
              
কত অপরূপ কার্য।

              
অন্ধ খঞ্জ নুলা যত
              
 
       আরো যত ভুতাশ্রিত (২)
              
কুষ্ঠরোগী কত শত (২)
              
মুক্ত কৈলেন নিজ বলেতে।
              
কত অপরূপ কার্র্য।

              
বোবা বধির যত ছিলো,
              
 
       বলতে শুনতে শক্তি পেলো (২)
              
পঞ্চরুটি ভোজ হইল (২)
              
খাইলো পঞ্চসহস্রেতে
              
কত অপরূপ কার্র্য।

              
সমুদ্রের জলোপরি
              
 
       পদব্রজে গমন করি (২)
              
ধমনে বায়ূ নিবারি (২)
              
শকতি দেকান জগতে।
              
কত অপরূপ কার্র্য।

              
মৃতে জীবন দান করি
              
 
       হইলেন মৃত্যুহারী (২)
              
এ প্রকার ভুরি ভুরি (২)
              
লিখিত আছে কিতাবেতে।
              
কত অপরূপ কার্র্য। (৩)”

বিশ্বাস যদি

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:দেশাত্ববোধক গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

বিশ্বাস যদি করি মোরা
              
 
       ত্রাণ পাইবে বাংলাদেশ (২)

              
(মুখ) ত্রাণ পাইবে বাংলাদেশ ॥ (৪)

              
তাঁর আ্তায় যদি পূর্ণ হই
              
 
       ত্রাণ পাইবে বাংলাদেশ ॥ (২)

              
আনন্দ করিব অশেষ
              
 
       ত্রাণ পাইবে বাংলাদেশ ॥ (২)”