Category Archives: গানের স্বরলিপি

আসবেন ঈসা মেঘ রথে

কথা: সংকলিত (খ্রীষ্ট সংগীত)
সুরকার:
সম্পর্কিত আয়াত: **(মথি ২৪)
গানের বিষয়: দ্বিতীয় আগমন
ধরণ:আধুনিক প্রসংশার গান
তাল:ঝুমুর
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

আসবেন ঈসা মেঘ রথে
              
 
       আবার ফিরে ধরাতলে ॥ (২)

              
মহা তুরি ধ্বনিসহ
              
 
       পাঠাবেন ফেরেস্তা দলে (২)
              
আবার ফিরে ধরাতলে ॥

              
রবি শশী গ্রহ তারা
              
 
       নভে হবে জ্যোতি হারা। (২)
              
বিলাপ কারী মানবেরা (২)
              
দেখবে তখন কৌতুহলে
              
 
       আবার ফিরে ধরাতলে ॥

              
হানা হানি হিংসা দ্বেষে,
              
 
       ভরে যাবে ভুবন খানি। (২)
              
মহামারী ভুকমপনে (২)
              
ধ্বংস হবে জগৎ জানি।
              
 
       আবার ফিরে ধরাতলে ॥

              
পাপী তাপি নাজাত কামী
              
 
       হও গো ঈসার অনুগামী। (২)
              
তাঁরই আগমনের তরে (২)
              
জেগে থাক প্রতি পলে।
              
 
       আবার ফিরে ধরাতলে ॥”

আমি সর্বসময়ে মাবুদের

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:প্রসংশার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মধুমাখা ঈসা নাম
রিকোর্ডিং:

আমি সর্ব সময়ে মাবুদের শুকরিয়া আদায় করিব ॥ (২)

              
হামেশা আমার জবানে থাকিবে (২)
              
তাঁহার তারিফ তাঁহার তারিফ ॥ (২)

              
আমার প্রাণ মাবুদেরই গর্ব করিবে (২)
              
তাহা শুনিয়া নম্রগণ খুশি হইবে
              
আমার সহিত মাবুদের মহিমা (২)
              
তারিফ কর তারিফ কর ॥ (২)

              
আস আমরা একসংগে তাঁহার নামের (২)
              
তাঁহার নামের প্রতিষ্ঠা করি – সুবহান আল্লাহ্
              
আমার সহিত মাবুদের মহিমা (২)
              
তারিফ কর তারিফ কর ॥ (২)”

আধাঁরে ঘেরা দুঃখেতে ভরা (2)

কথা: দেবীপ্রসাদ রায় চৌধুরী (খ্রীষ্ট সংগীত)
সুরকার: দেবীপ্রসাদ রায় চেনধুরী
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়: নাজাত
ধরণ:
তাল:দাদ্‌রা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

আধাঁরে ঘেরা দুঃখেতে ভরা জীবন ছিল মোর
              
 
       এমন জীবনে ঈসার আগমনে রাত্রি হলো ভোর ॥ (২)

              
অন্ধ ছিলাম দেখিতে পেলাম সুন্দর প্রভু মোর (২)
              
তোমার দয়ায় চিনেছি তোমায় (২)
              
মুছে দিলে আখি লোর রাত্রি হোল ভোর ॥

              
সকাল সন্ধা দিবাতে বা রাতে বলিতাম ঐ পথে (২)
              
অন্ধ আমি দয়া কর প্রভু ভিক্ষা দাও গো সবে (২)
              
দুঃখের রাত্রি ঘোচালে তুমি কেটে গেল সব ঘোর (২)
              
তোমার আলোকে নুতন পুলকে (২)
              
যাত্রা শুরু মোর রাত্রি হল ভোর ॥”

প্রভু এই যে আছি আমি আমাকে তুমি পাঠাও

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: ইশাইয়া ৬:৮; রোমীয় ১২:১
গানের বিষয়: সুসংবাদ তবলিগ
ধরণ:আরাধনার গান
তাল:বিদেশী
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

প্রভু এই যে আছি আমি আমাকে তুমি পাঠাও
              
আমার দেহ মন সব তোমাকে দেই তুমি গ্রহণ কর।
              
প্রভু এই যে আছি আমি আমাকে নিয়োগ করো
              
আমার আছে যা সব তোমাকে দেই তুমি গ্রহণ করো।
              
হাল্লেলুইয়া, হাল্লেলুইয়া (২)
              
আমাকে গ্রহণ করো ॥ (২)”

তোমায় ভালোবেসেছি

কথা: পিটার সরকার
সুরকার: পিটার সরকার
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আরাধনার গান
তাল:ঝুমুর
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
রিকোর্ডিং:

তোমায় ভালবেসেছি
              
 
       আল্লাহ্‌ তোমায় জীবন দিয়েছি
              
 
        আমি পাপের পথে আর
              
 
        ফিরবো না কোন দিন ॥ (২)

              
আসে সম্মুখ পানে যদি তুফান ভারি
              
 
       জানি তোমার নামেতে পার হতে পারি (২)
              
আমি তোমারি নাম ধরে বেয়ে যাব
              
 
       জীবন তরনী চিরদিন ॥ (২)

              
রাখি তোমার চরন দুটি হৃদয় মাঝে
              
 
       পথ হারাই নাকো কভু সকাল সুাঝে (২)
              
জানি তোমারই নামেতে পার হয়ে যাব
              
 
       জীবন সাগর একদিন ॥ (২)

              
যদি মরণ আমার কভু সামনে আসে
              
 
       আমি জানবো তুমিতো প্রভু রয়েছো পাশে (২)
              
এমনি করে যেন পার হয়ে যায়
              
 
       জীবনের বাকি কটা দিন ॥ (২)”

মোদের প্রভু আছেন বাংলাদেশে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:জয়গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ তোমার মহিমা
রিকোর্ডিং:

মোদের প্রভু আছেন বাংলাদেশে (২)
              
ঐ তাঁর রব শোনা যায় দেখ শয়তান পালায়
              
 
       প্রভু আছেন বাংলাদেশে।

              
মোদের প্রভু আছেন অন্তারেতে (২)
              
ঐ তাঁর রব শোনা যায় দেখ শয়তান পালায়
              
 
       প্রভু আছেন অন্তারেতে।

              
মোদের প্রভু আছেন সবার মাঝে (২)
              
ঐ তাঁর রব শোনা যায় দেখ শয়তান পালায়
              
 
       প্রভু আছেন সবার মাঝে।”

ভুলিতে কি পারি তাঁরে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আধুনিক
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

ভুলিতে কি পারি তারে, তারে
              
 
       ভুলিতে কি পারি তারে ॥

              
যিনি নিজ প্রাণ দিয়া নাজাত দিলেন মোরে ॥ (২)

              
সেই মাবুদ মহীয়ান, মম চিন্তা মম ধ্যান (২)
              
জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তাঁরে (২)

              
অপূর্ব করুণা তাঁর, নাহিক তুলনা যাঁর (২)
              
খুুজিলে এমন প্রেম কোথা পাব এ সংসারে ॥ (২)

              
নাহি চাহি কোন ধন পেয়েছি যে প্রিয়জন (২)
              
কন্ঠহার করি আমি রাখিব নিয়ত তাঁরে ॥ (২)”

ঈসা মসীহের মতো ভাই আর কেহ নাই

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:প্রসংশার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মধুমাখা ঈসা নাম
রিকোর্ডিং:

ঈসা মসীহ্‌র মত ভাই আর কেহ নাই (২)
              
 
       উম্মতের তরে ক্রুশের পরে (২)
              
 
       ঈসা দিলেন প্রাণ ॥ (২)

ভব নদী ভারি দুস্তর পাড়ি
              
 
        তাঁর নামে ভাই চালাও তরী (২)
              
 
       ঈমানে বৈঠা বাহিয়া চল (২)
              
 
       তিনি করবেন পার ॥ (২)

ঈসা পরম দয়ালু করুণাময়
              
 
        তাঁর করুণার সীমা নাই সীমা নাই (২)
              
 
       উম্মতের তরে ক্রুসের পরে (২)
              
 
       ঈসা দিলেন প্রাণ ॥ (২)

যে জন ডাকে ঈসার নামে
              
 
        সে জন যাবে আল্লাহ্‌র সনে (২)
              
 
       থাকিবে সেখানে অমর হয়ে (২)
              
 
       ঈসা মসীহ্‌র ঠাঁই ॥ (২)

আজি সেদিন

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আনন্দ গীতি
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

আজি সেদিন আজি সেদিন
              
প্রভুর কৃত দিন (২)
              
উল্লাস করি আনন্দ করি
              
প্রভুর উদ্দেশে (২)
              
আজি সেদিন প্রভুর কৃত দিন
              
উল্লাস করি আনন্দ করি
              
আজি সেদিন আজি সেদিন
              
প্রভুর কৃত দিন ॥”

তোমার শত্রুর যদি

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: রোমীয় ১২:২০
গানের বিষয়:
ধরণ:পল্লীগীতি
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

(তোমার) শত্রুর যদি ক্ষুধা পায়
              
 
        তাহাকে খাইতে দাও ॥ (২)
              
যদি তাহার পিপাসা পায় (২)
              
 
        তাহাকে পানি দাও
              
যদি তাহার পিপাসা পায় তাহাকে পানি দাও ॥
              
খারাপীর নিকট হারিয়া যাইও না (২)
              
(বরং) ভাল দিয়ে খারাপীকে তোমরা জয় কর ॥ (২)”