ভাই সব হিম্মত কর এগিয়ে চল
ক্রুস কর নিশান জিতিব মোরা সব হারিয়ে শয়তান।
ভাই সব হিম্মত কর ॥ (২)
লড় লড় ফুর্তি কর ঈসার সেনা দল
হিম্মত কর আশা রাখ মনে রাখ বল (২)
ভাই সব হিম্মত ॥
পাপ ও দুঃখে চর্তুদিকে মরছে লোকজন
সেবা করলে দুনিয়া হবে বেহেস্তের বাগান। (২)
ভাই সব হিম্মত ॥
ঘরে ঘরে তব্লিগ কর খোদার কালাম
তিনি মসীহ্ নাজাতদাতা তিনি মেহেরবান। (২)
ভাই সব হিম্মত ॥
জল্দি করে শোনাও সবে খোদার আদেশ
পাপীরা সব নাজাত পায় মানিয়া আদেশ।
ভাই সব হিম্মত ॥”


_150x150.jpg)

