আল্লাহ্র বান্দা শোন তোমরা
প্রভুতে বিলীন হয়ে যাও ॥ (২)
প্রভুর শক্তির আভায় সবাই বলবান বীর হয়ে যাও ॥
খোদার সৈনিক রূপে তোমরা যোদ্ধার পোশাক পরে নাও (৩)
শয়তানকে তোমরা সবে রুখে দাঁড়িয়ে যাও। (৩)
আল্লাহ্র বান্দা ॥
সত্যে কোমর বেঁধে সততায় বক্ষটি ঢাক (৩)
শান্তির বাণী লয়ে মুখে সত্যের পথে চলে যাও। (৩)
আল্লাহ্র বান্দা ॥
বিশ্বাসের ঢাল হাতে নিয়ে শয়তানের বান রুখে দাও (৩)
খোদার ক্ষমা শিরে ধরে কালাম গ্রহণ করে যাও। (৩)
আল্লাহ্র বান্দা ॥”
Category Archives: গানের স্বরলিপি
উড়াও বিজয় পতাকা জয় ঈসা বলে
আল্লাহ্ মঙ্গলময়
আমার রাখাল কভু ঘমান না
আমার রাখাল কভু ঘুমান না
আমার আর কিসের ভাবনা ॥ (২)
তিনি তৃণ ভূষিত স্থানে চরান, হে (২)
আমার অমঙ্গল আর হইবেনা (২)
আমার আর কিসের ভাবনা ॥
আমি সর্বশক্তিমানের মেষ, হে (২)
কেহ কেড়ে নিতে পারবেনা (২)
আমার আর কিসের ভাবনা ॥
আমার চর্তুদিকে অগ্নি প্রাচীর, হে (২)
কেন্দুয়া ছুুইতে পারবে না (২)
আমার আর কিসের ভাবনা ॥
আমার নাম ধরে ডাকেন সদা, হে (২)
আমি আর কারও রব শুনবনা (২)
আমার আর কিসের ভাবনা ॥
তিনি রোগ শোক সঙ্কট কালে হে (২)
সদা করেন আমায় সান্তানা (২)
আমার আর কিসের ভাবনা ॥
যিনি নিজ রক্তে কিনিয়াছেন, হে (২)
তারে কখনও ছাড়িবনা (২)
আমার আর কিসের ভাবনা ॥”
হরিণী যেমন জলস্রোতের কামনা করে
হরিণী যেমন জলস্রোতের কামনা করে
তেমনি হে আল্লাহ্ আমার দিল
তোমার কামনা করিতেছে। (২)
হরিণী যেমন জলস্রোতের কামনা করে ॥
আল্লাহ্র জন্য জীবন্তা আল্লাহ্র জন্য (২)
আমার দিল তৃষ্ণার্ত, আমার প্রাণ তৃষ্ণার্ত ॥ (২)”
এস সবে গাহি বিজয় গান
এস সবে গাহি বিজয় গান
মরণজয়ী ঈসা মশীহ্র জয় জয় গান ॥ (২)
মৃত্যুর বাঁধন ছিন্ন হলো
রুদ্ধ কবর খুলে গেলো (২)
ঈসা মৃত্যুঞ্জয়ী উঠিলেন আজি (২)
জয়োল্লাসে গাহি জয় গান ।
ঈসা মশীহ্র জয় জয় গান
মরণজয়ী ঈসা মশীহ্র জয় জয় গান ॥
মুক্তি সাধন পূর্ণ হলো,
পাপী মানব মুক্তি পেল (২)
মৃত্যু পরাভুত, বেহেশ্তের দ্বার মুক্ত (২)
পেয়ে অভয় তাই গাহি গান
ঈসা মশীহ্র জয় জয় গান
মরণজয়ী ঈসা মশীহ্র জয় জয় গান ॥
আক্বার ধ্বনিসহ মোরে নিতে
আসবেন পুনঃ ধরা মাঝে (২)
সেজদা করিতে এস দীনদার সাথে (২)
স্তুতি প্রতাপের গাহি গান
ঈসা মশীহ্র জয় জয় গান
মরণজয়ী ঈসা মশীহ্র জয় জয় গান ॥”
আমার মধ্যে যদি ভাই মহব্বত কভু না থাকে
আমার মধ্যে যদি ভাই মহব্বত কভু না থাকে ॥
তবে আমার কোন লাভ কোন লাভ নাইরে নাইরে ভাই
আমার মধ্যে যদি ভাই মহব্বত কভু না থাকে।
তবে আমার কোন লাভ কোন লাভ নাইরে নাইরে ভাই ॥
মহব্বত ধৈর্য যে ধরে মহব্বত দয়া যে করে (২)
মহব্বত হিংসা করেনা মহব্বত তর্ক করেনা
মহব্বত অহংকার করেনা সে খারাপ ব্যবহার করেনা (২)
নিজের সুুবিধার চেষ্টা মহব্বত কভু করেনা ॥
মহব্বত রাগ করেনা তাড়না মনে রাখেনা (২)
মহব্বত মিথ্যা ত্যাজিয়া সততায় আনন্দ করে ॥”
আল্লাহ্র রূহ্ যখন আমায় চালান
আল্লাহ্র রূহ্ যখন আমায় চালান
আমি দাউদের মত গান গাই। (২)
গান গাই গান গাই (২)
আমি দাউদের মত গান গাই।
আল্লাহ্র রূহ্ যখন আমায় চালান
আমি দাউদের মত নাচি। (২)
নাচি নাচি (২)
আমি দাউদের মত নাচি।
আল্লাহ্র রূহ্ যখন আমায় চালান
আমি দাউদের মত স্তুতি গাই। (২)
স্তুতি গাই, স্তুতি গাই (২)
আমি দাউদের মত স্তুতি গাই।”
আমার জীবন পথের আলো
আমার জীবন পথের আলো
ঈসা সাথে সাথে চল (২)
গহন বনে একলা যেতে
পথ যে না পাই কোন মতে (২)
আমার জীবন পথ দর্শক ঈসা (২)
পথ দেখিযে চল ॥
সাথীর সব যায় যে চলে
আঁধার ঘিরে এলো (২)
ব্যথার ব্যথি ঈসা এসো
নইলে এ প্রাণ গেল (২)
্আমার জীবন পথের সম্বল ঈসা
হাত ধরে নিয়ে চল ॥
জীবন নদীর তুফান ঝরে
হাল ভেংগে যায় পাল যে ছেড়ে (২)
ঈসা মসীহ্ বস হালে
নইলে তরী ডুবলো (২)
আমার জীবন তরীর মাঝি ঈসা
হাল ধরে নিয়ে চল ॥”
সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার
সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার
জয় হোক জয় হোক ঈসা
জয় হোক তোমার সকল ধন্যবাদ ॥
প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার
জয় হোক জয় হোক ঈসা জয় হোক তোমার ॥
জঘন্য পাপী আমি অতি দুরাচার
প্রেমে তরালে মোরে প্রেম অবতার (২)
পেমের অবতার তুমি দয়ার অবতার (২)
জয় হোক জয় হোক ঈসা জয় হোক তোমার ॥ (২)
রোগ হতে আরোগ্য করলে মহিমা তোমার
সমপদে বিপদে সহায় হয়েছো আমার (২)
দয়ার উপর দয়া কতো পেয়েছি তোমার (২)
জয় হোক জয় হোক ঈসা জয় হোক তোমার ॥ (২)
পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছো আমার
দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার (২)
অনুগ্রহ করিয়াছ কতো শতবার (২)
জয় হোক জয় হোক ঈসা জয় হোক তোমার ॥ (২)”





_150x150.jpg)